চট্টগ্রামে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি থুইক্যাচিং মারমা ও সাধারণ সম্পাদক রিটন চাকমা।
গত বুধবার জে এম সেন হলে পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করতে প্রেসক্লাবে এলে সেখানেও বাগড়া দেয় পুলিশ। সংবাদ সম্মেলন শেষে পিসিপি ও বামপন্থী ছাত্র সংগঠনের কয়েকজন নেতাকে আটকের চেষ্টা করা হয়।
গতকাল বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে মত প্রকাশ ও গণতান্ত্রিক অধিকার হরণ এবং দমন-পীড়নের ধারাবাহিক অংশ হিসেবে পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ভন্ডুল করে দেওয়া হয়। এর মাধ্যমে সরকারের ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে।