চট্টগ্রামে যুব ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো তারুণ্য, অচলায়তনের বৃত্ত ভাঙি, সাহস আর সংগ্রামে সুন্দর আগামী গড়ি’ এই স্লোগানে গতকাল শুক্রবার বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সম্মেলন হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সম্মেলন হয়।
যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সদস্য শ্যামল লোধের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ এ এন রাশেদা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার ও যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান।
সম্মেলনে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন রিপায়ন বড়ুয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উজ্জ্বল শিকদার।
সম্মেলনে বক্তারা বলেন, ‘দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন ও সাম্যবাদী সমাজ বিনির্মাণ করা ছিল মুক্তিযুদ্ধের আদর্শ। কিন্তু সেই আদর্শ থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি।’
বক্তারা বলেন, কার্যকর যুব আন্দোলনের মধ্য দিয়েই দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে। রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেই কেবল বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
সম্মেলনে বক্তব্য দেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল মান্নান, আমির হোসেন, সদস্য এম জিসান বখতেয়ার, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রিপায়ন বড়ুয়া, উজ্জ্বল শিকদার প্রমুখ।
শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাসান হাফিজুর রহমান।