চট্টগ্রামে যুবদলের বিক্ষোভ-সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগর যুবদল গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে। দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল নগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন নগর যুবদলের সদস্য এম মনসুর চৌধুরী, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী প্রমুখ। বক্তারা খালেদা জিয়ার নেতৃত্বে নতুন আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।