চট্টগ্রামে যুবলীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, বিভেদ দূর করে গণতন্ত্রের চর্চা করতে হবে। গণতন্ত্র মানে এই নয় যে, যা ইচ্ছা তাই করা। গণতন্ত্রের ভাষা হলো সত্য, সুন্দর ও কল্যাণকে প্রতিষ্ঠিত করা। গতকাল বুধবার সন্ধ্যায় মুসলিম ইনস্টিটিউট চত্বরে চট্টগ্রাম নগর যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক পুরস্কার লাভ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। বক্তব্য দেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আলতাফ হোসেন চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক প্রমুখ।

মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মাদক, অস্ত্রবাজি ও চাঁদাবাজি আমাদের সমাজকে ক্ষতবিক্ষত করছে। এতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এটা জাতির জন্য লজ্জা। এই লজ্জা যুব সমাজকেই দূর করতে হবে।’

নাসির উদ্দীন ইউসুফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নন, তিনি আজ বিশ্বনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ইতিমধ্যে প্রায় ৩০টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়ে বাঙালি জাতিসত্তাকে ধন্য করেছেন তিনি।