চট্টগ্রামে যুবলীগের 'যুব জাগরণ' আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সকাল সোয়া ১০টায় যুবলীগের ‘যুব জাগরণ’ নামে অনুষ্ঠানের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্দেশ্য ও যুবলীগের কর্মকাণ্ড তুলে ধরে গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ। এতে লিখিত বক্তব্য পড়েন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু।
মহিউদ্দিন বাচ্চু প্রথম আলোকে বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম চট্টগ্রামের দিকে যাত্রা করেছেন। অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ আরও কয়েকজন মন্ত্রী ও সাংসদ উপস্থিত থাকবেন।