চট্টগ্রামে শান্তিপূর্ণ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধ–হরতালে গতকাল সকাল থেকেই চট্টগ্রাম নগরের গণপরিবহন চলেছে। সংখ্যায় কম হলেও রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলতেও দেখা যায়। ছবিটি বেলা আড়াইটায় দামপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
অবরোধ–হরতালে গতকাল সকাল থেকেই চট্টগ্রাম নগরের গণপরিবহন চলেছে। সংখ্যায় কম হলেও রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলতেও দেখা যায়। ছবিটি বেলা আড়াইটায় দামপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতালে গতকাল বুধবার চট্টগ্রামে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও চলেছে। জিইসি ও আগ্রাবাদ মোড়ে দিনের বিভিন্ন সময়ে যানজট ছিল।
হরতালের সমর্থনে জোটের নেতা-কর্মীদের তৎপরতা দেখা যায়নি। তবে বড় বিপণিবিতানগুলো বন্ধ ছিল। খাতুনগঞ্জ ও আছদগঞ্জে পণ্য বেচাকেনা হয়েছে।
চেরাগীপাহাড় এলাকায় সিটি করপোরেশন পরিচালিত একটি উচ্চবিদ্যালয়ে একজন শিক্ষক জানিয়েছেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে হরতালের মধ্যে নগরের অনেক স্কুলে ক্লাস হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় কম ছিল। সকাল থেকেই নগরের প্রবেশপথ অলংকার মোড়, নতুন সেতু এলাকা ও অক্সিজেন মোড় থেকে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলার উদ্দেশে বাস ছেড়েছে।
বন্দর সূত্র জানায়, অবরোধ-হরতালের মধ্যে বন্দরে পণ্য ওঠানো-নামানো স্বাভাবিক রয়েছে। তবে বন্দর থেকে দেশের বিভিন্ন এলাকায় পণ্য পরিবহনে কিছুটা সমস্যা হচ্ছে বলে বন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, নগরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।