চট্টগ্রামে শান্তিপূর্ণ হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ মঙ্গলবার শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। দুপুর ১২টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সড়কে কোনো পিকেটিং লক্ষ করা যায়নি। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
২০-দলীয় জোটের ‘গণতন্ত্র হত্যা দিবসে’ হামলা, সংঘর্ষ ও গ্রেপ্তারের প্রতিবাদে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আজ সকাল-সন্ধ্যা হরতালের এই কর্মসূচি দিয়েছে।
হরতালে নগরে রিকশা, অটোরিকশা, টেম্পো ছাড়াও কিছু ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।
নগরের গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মো. হাছান চৌধুরী বলেন, নগরের কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। অল্প কিছু যানবাহন চলছে।