চট্টগ্রামের ২৬ পৌরসভা ক্ষমতাসীনদের দখলে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগের ৩৪টি পৌরসভার মধ্যে ২৬টি পৌরসভার প্রায় সব ভোটকেন্দ্র ক্ষমতাসীন আওয়ামী​ লীগ দখল করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ বুধবার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার। তিনি বলেন, মাত্র আটটি পৌরসভায় ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে।
এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছির সংবাদ সম্মেলনে বলেন, চট্টগ্রাম জেলার ১০টি পৌরসভার কেন্দ্র দখল করে নিয়েছে ক্ষমতাসীনেরা।