চন্দনাইশে দুটি কেন্দ্র দখল, ভোট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় কেন্দ্র দখলের অভিযোগে দুটি কেন্দ্রে ভোট নেওয়া স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক বলছেন, কয়েকজন ‘দুষ্কৃতকারী’ এ কাজ করেছে।

আজ বুধবার সকালে আসলাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা ও গাছবাড়িয়া এএনজে উচ্চবিদ্যালয় কেন্দ্র দুটিতে ভোট নেওয়া স্থগিত করা হয়। আটটায় ভোট শুরুর আগেই কেন্দ্র দুটি দখল করার অভিযোগ ওঠে।

জেলা প্রশাসক মেজবাহউদ্দিন কেন্দ্র দখলের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। কারা দখল করেছেন—জানতে চাইলে তিনি বলেন, কিছু ‘দুষ্কৃতকারী’ এ কাজ করেছেন।