চাঁদপুর জেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা গতকাল শনিবার জেলা পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বীর বিক্রম, চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু মনি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দীসহ দলের বিভিন্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
সভায় দীর্ঘ ১১ বছর পর ২৭ জানুয়ারি বুধবার চাঁদপুর স্টেডিয়াম মাঠে চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী ওরফে দুলাল বলেন, ওই দিনই পরবর্তী কর্মসূচি হিসেবে কাউন্সিলরদের গোপন ব্যালটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।