চাঁদপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আতাউর রহমানকে কমিটির সভাপতি ও মো. পারভেজ করিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত বৃহস্পতিবার ছাত্রলীগ কেন্দ্রীয় শাখার সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ কমিটির অনুমোদন দেন। জেলা ছাত্রলীগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ছাত্রলীগ সূত্রে আরও জানা গেছে, কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সহসভাপতি তৌহিদুল ইসলাম, হাসিব পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, জহির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোস্তফা কামাল ও আশরাফুল ইসলাম। চাঁদপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবগঠিত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি তৌহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন করার বিষয়টি প্রকাশ করে।