প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা বিএনপির প্রতিনিধি সভা গতকাল শনিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব) আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মিয়া, মো. আবদুল আউয়াল খান প্রমুখ। সভায় চাঁদপুর জেলার আটটি উপজেলা ও সাতটি পৌরসভার শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।