প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে মো. নূরুল আমিন ঘোড়ার গাড়ি, ওচমান গনি পাটোয়ারী মোবাইল ফোন, মো. ইউসুফ গাজী আনারস এবং মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ানকে মোটরসাইকেল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে তিনটি ওয়ার্ডে নয়জন এবং সাধারণ সদস্য পদে ১৪টি ওয়ার্ডের ৭৩ জন প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।