চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ বছর পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় শহীদ সাটু হলে এ সম্মেলন হয়।
সদর উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আবদুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, নারী সাংসদ আখতার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন মণ্ডল প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আবদুল ওদুদকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা কমিটি গঠন করা হয়।
এর আগে ২০০২ সালে সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল।