চাচা-ভাতিজার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল হেলাল চৌধুরী নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউপির নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। কিন্তু তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী হয়েছেন আপন চাচা হাসিবুর রহমান চৌধুরী। দুজনই জোরেশোরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ৪ জুন অনুষ্ঠেয় নির্বাচনে চাচা হাসিবুর আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। হাসিবুর রহমান চৌধুরী বলেন, ‘এলাকায় আমার জনপ্রিয়তা রয়েছে। আমার বিশ্বাস, চাচার জন্য ভাতিজা ছাড় দেবে।’ তবে ভাতিজা আল হেলাল চৌধুরী অনড়। তিনি বলেন, ‘চাচাই সরে দাঁড়াক। দল আমাকে মনোনয়ন দিয়েছে। দলের বিরুদ্ধে যাওয়ার প্রশ্নই ওঠে না।’
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি