চাচার বিরুদ্ধে দুই ভাতিজার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাচার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাতিজা।
এ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী। গতকাল বুধবার তিনি জনসংযোগে ব্যস্ত ছিলেন। তাঁর আপন চাচাতো ভাই স্থানীয় সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী। এনামুল হকের পক্ষে জাতীয় পার্টির (জাপা) ওই কেন্দ্রীয় নেতার সমর্থন রয়েছে বলে জানা গেছে। কিন্তু বিপত্তি দেখা দিয়েছে তাঁর আপন দুই ভাইয়ের দুই ছেলেকে নিয়ে।
এনামুল হকের এক ভাতিজা আনিছুল হক চৌধুরী বিএনপির প্রার্থী। আরেক ভাতিজা নানছু চৌধুরী চেষ্টা করেছিলেন সাংসদ চাচা শওকত চৌধুরীর সমর্থন পেতে। কিন্তু এতে তিনি ব্যর্থ হন এবং জাপার মনোনয়ন পাননি। তাই জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।
ষষ্ঠ ধাপে উপজেলার পাঁচটি ইউপিতে ৪ জুন ভোট।