চার ইউনিয়নে প্রার্থী দিতে পারেনি জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নীলফামারী সদরের পাঁচ ইউনিয়নের মধ্যে পাঁচটিতেই আওয়ামী লীগ ও বিএনপি চেয়ারম্যান পদে তাদের প্রার্থী দিয়েছে। কিন্তু পাঁচটির মধ্যে চারটিতেই জাতীয় পার্টি কোনো প্রার্থী দিতে পারেনি।
নির্বাচন কমিশন ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে সদরের পাঁচটি ইউনিয়নে নির্বাচন হবে। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের পর চেয়ারম্যান পদে লক্ষ্মীচাপে চারজন, পলাশবাড়িতে পাঁচজন, চওড়াবড়গাছায় পাঁচজন, গোড়গ্রামে চারজন ও পঞ্চপুকুরে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু এই পাঁচ ইউনিয়নের মধ্যে শুধু পলাশবাড়িতে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে।