চার দফা দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের (নতুন ভবন) ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, বেদখলে থাকা আরও সাতটি হল উদ্ধার, ছাত্রী হলের নির্মাণকাজ দ্রুত শেষ করাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ (জাসদ)।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর পরও শিক্ষার্থীদের আবাসনসুবিধা নিশ্চিত করতে পারেনি প্রশাসন। বর্তমানে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের নির্মাণকাজ চলছে ধীরগতিতে। এ ছাড়া তিব্বত হলের জায়গায় বহুতল ভবন নির্মাণ করছেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজি সেলিম। তাই দাবি আদায়ে আগামী রোববার বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও উপাচার্য মীজানুর রহমানকে স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা।
জাসদ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবুল কালাম আজাদ মানববন্ধনে সভাপতিত্ব করেন।