চার নেতাকে জেলা আ.লীগের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া রাজশাহীর চার নেতাকে সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক উপাচার্য আবদুল খালেক ও সাইদুর রহমান খানকে সংবর্ধনা দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ আখতার জাহান ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক, রাজশাহী-৩ আসনের (পবা-মোহনপুর) সাংসদ আয়েন উদ্দিন, সাবেক সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা, জিনাতুন নেসা তালুকদারসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।