চার নেতাকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলহত্যা দিবস উপলক্ষে গতকাল রাজশাহী মহানগরের ৩০টি ওয়ার্ডে ৩৭টি সাংগঠনিক সভা হয়েছে। এতে আলোচনা ছাড়াও দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে নগরের কুমারপাড়ার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতা-কর্মীরা। পরে সেখান থেকে একটি শোক মিছিল বের করা হয়। এ সময় অন্যদের মধ্যে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু উপস্থিত ছিলেন।