প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটানা চারবার সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার তাপস কুমার দাস। তিনি তাহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি চতুর্থবারের মতো সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি একজন ব্যবসায়ী ও আওয়ামী লীগের সমর্থক। এর আগের ২০১০ সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেন। জানা যায়, তাহেরপুর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে তিনি কাউন্সিলর পদে নির্বাচন করে আসছেন। একবারও তিনি পরাজিত হননি।