চিকিত্সা চলছে মুজিবুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুজিবুর রহমান
মুজিবুর রহমান

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমানের চিকিত্সা চলছে। প্রায় সাড়ে তিন মাস নিখোঁজ থাকার পর গতকাল সোমবার রাতে তিনি গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার হন।

হাসপাতালটির ক্লিনিক্যাল কো-অর্ডিনেটর মাহিন আজিম প্রথম আলোকে বলেন, হাসপাতালে তাঁর বেশ কিছু স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। চিকিত্সকেরা পরীক্ষা-নিরীক্ষার ফলাফল হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি জানান, মুজিবুর দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন। তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কিছুটা কম। তবে তাঁর কথাবার্তা স্বাভাবিক।

গত ৪ মে ‘হত্যা-গুম’-এর প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির এক সমাবেশে যোগ দিয়ে সিলেটে যাওয়ার পথে মুজিবুর রহমান ও গাড়িচালক রেজাউল নিখোঁজ হয়েছিলেন।  মুজিবুর রহমান যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।

নিখোঁজ হওয়ার এক দিন পর মুজিবুরের পরিবারের পক্ষ থেকে রবিউল ইসলাম সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে এটিকে নিয়মিত মামলা হিসেবে নেয় পুলিশ।

আরও পড়তে ক্লিক করুন
যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা অবশেষে মুক্ত