চিকিৎসকেরা ইবোলা প্রতিরোধে সফল হবেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, উন্নত দেশে ইবোলার সংক্রমণ ঘটলেও বাংলাদেশের চিকিৎসকেরা ইবোলা সংক্রমণ রোধে সফল হবেন।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যুর হার ৭০ শহাংশ দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইবোলায় এ পর্যন্ত চার হাজার ৪৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সংস্থাটি হুঁশিয়ার করেছে, ইবোলার ছোবলে পশ্চিম আফ্রিকার সমাজ ও রাষ্ট্রের অস্তিত্ব পর্যন্ত ধ্বংসের মুখে পড়তে পারে।
ইবোলা ভাইরাসের প্রকোপ নির্মূলে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ বিশ্বনেতারা।