চিকিৎসা শেষে কারাগারে ফেরত গেলেন ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে পৌঁছান। এর পর পরই তাঁর জন্য ছয় সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়। ওই টিমটি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছে, তাঁকে হাসপাতালে ভর্তি করার দরকার নেই।
সকালে ঢাকায় পাঠানোর সময় কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক প্রথম আলোকে বলেছিলেন, মির্জা ফখরুলের হৃদ্রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যা আছে।
গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।