চিকিৎসার জন্য মওদুদকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী মওদুদ আহমদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে গতকাল মঙ্গলবার সকালে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার সকালে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে মওদুদ আহমদকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। এরপর গতকাল সিঙ্গাপুরে নেওয়া হয়। তার আগে মওদুদ আহমদকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান প্রমুখ।