চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন মির্জা আব্বাস। সঙ্গে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য জানান।

আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৫ মে সকালে জরুরি ভিত্তিতে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

মির্জা আব্বাস সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে। মির্জা আব্বাসের সঙ্গে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে রয়েছেন।

বিমানবন্দরে মির্জা আব্বাস হয়রানির শিকার হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, পরিবার ও দলের পক্ষ থেকে মির্জা আব্বাসের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।