চীন থেকে দেশে ফিরেছেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে ছয় দিনের সফর শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। আন্তর্জাতিক শান্তি দিবসের সম্মেলনে যোগ দিতে ২০ সেপ্টেম্বর চীনে যান এরশাদ। তাঁর সফরসঙ্গী ছিলেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ এবং সভাপতিমণ্ডলীর সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বিজ্ঞপ্তি|