চীনের প্রেসিডেন্টের সফর সার্থক হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফরকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামী বলেছে, এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের পক্ষে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, ‘চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর সফল ও সার্থক হোক, এ কামনাই করি।’
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, চীন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুদেশ। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমরা আশা করি, চীনা প্রেসিডেন্টের এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা নতুন মাত্রায় উন্নীত হবে। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। এ অঞ্চলের শান্তিশৃঙ্খলা, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে। বিজ্ঞপ্তি।