চৌদ্দগ্রামে আজ ১৪ দলের শান্তি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় আট ব্যক্তি নিহত ও অন্তত ২৭ জন আহত হওয়ার প্রতিবাদে আজ শনিবার চৌদ্দগ্রামে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বেলা তিনটায় চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার ফুড প্যালেস হোটেলের সামনে ওই সমাবেশ হবে। এতে ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক উপস্থিত থাকবেন।
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ইতিমধ্যে শান্তি সমাবেশের প্রচার শুরু হয়েছে। পেট্রলবোমা যেখানে নিক্ষেপ করা হয়েছিল, তার অদূরেই নোয়াবাজার এলাকা। ওই এলাকায় সমাবেশ হবে।
গত সোমবার রাতে আইকন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে চৌদ্দগ্রামে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।