প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল রোববার। আওয়ামী লীগ থেকে তিনজনসহ মোট চারজন এ পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন জমা দেওয়া ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, কৃষিবিষয়ক সম্পাদক মো. আবদুল মতলব ও পৌরসভার মেয়র আবু তাহেরের স্ত্রী নাজমা সুলতানা চৌধুরী।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ২৫ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার, ২৬ আগস্ট প্রতীক বরাদ্দ এবং আগামী ১০ সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত ১৪ জুলাই জেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়।