প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দীন আহমদকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। ইউএনও মো. শহীদুল ইসলাম বলেন, ২০ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এক চিঠি বরিশালের জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। ওই চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত ৩০ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন গোলাম ফারুক। তবে ১১ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন।