চোরাগোপ্তাভাবে নেতা নির্বাচন করেছে বিএনপি: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, শুধু চোরাগোপ্তা হামলা নয়, চোরাগোপ্তাভাবে নেতাও নির্বাচন করেছে বিএনপি।

বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে আজ মঙ্গলবার এক মানববন্ধনে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ওই মানববন্ধনে হাছান মাহমুদ বলেন, কাউন্সিলের আগে কোনো নেতা নির্বাচন হয় না বলে জানি। কিন্তু কাউন্সিলর ও ডেলিগেটদের ক্ষোভের মুখে পড়তে পারেন—এই আশঙ্কায় খালেদা জিয়া ও তারেক রহমানকে আগেভাগেই নেতা নির্বাচন করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিলে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের এই প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি বলেন, আজকের এই দিনে বিএনপির নেতা-কর্মীদের জামায়াতের সঙ্গ ত্যাগ করতে বলব। তা না হলে তাদের সহযোগীদেরও বিচার করা হবে।

আরও পড়ুন: