ছয়টিতে আ.লীগের দুটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ছয়টিতেই আওয়ামী লীগের নয়জন ও দুটিতে বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। গত সোমবার শেষ দিনে তাঁরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জিয়াউল করিম খান ও বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন, মোয়াজ্জেম হোসেন, রাসেল মিয়া, বিএনপির প্রার্থী মিজান খাঁ ও বিদ্রোহী নাছির মিয়া, চরচারতলায় আওয়ামী লীগের আইয়ূব খান ও বিদ্রোহী জিয়া উদ্দিন খন্দকার, বিএনপির ফাইজুর রহমান ও বিদ্রোহী জয়নাল আবেদীন, তালশহরে আওয়ামী লীগের আবু সামা ও বিদ্রোহী রাকিবুল হাফেজ, মো. জয়নাল, বিএনপির গোলাম নবী।
আড়াইসিধায় আওয়ামী লীগের সেলিম মিয়া ও বিদ্রোহী কামরুল হাসান, বিএনপির ইউনুছ ভূঁইয়া, তারুয়ায় আওয়ামী লীগের ইদ্রিস মিয়া ও বিদ্রোহী বাদল সাদির, বিএনপির কবীর হোসেন, লালপুরে আওয়ামী লীগের মোর্শেদ মাস্টার ও বিদ্রোহী আবুল খায়ের, বিএনপির জামাল উদ্দিন, শরীফপুরে আওয়ামী লীগের সাঈফ উদ্দিন ও বিএনপির আবদুল আওয়াল।