ছাত্র ইউনিয়নের জাতীয় কর্মশালা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিকভাবে চলছে না। তবে ১৯৫২ সাল থেকে রাজনীতির যে ধারায় ছাত্র ইউনিয়ন চলেছে, ঠিক সেই ধারাতেই এখনো কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো ছাত্র আন্দোলনে ছাত্র ইউনিয়ন বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের দুই দিনের ‘জাতীয় কর্মশালার’ উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি লাকী আক্তার। ওই কর্মশালার উদ্বোধন করেন অধ্যাপক যতীন সরকার। এ সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তানভীর আহমেদসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কর্মশালা উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।