ছাত্র পরিষদের ৯৮ প্রধানমন্ত্রী ও ৬৮৬ মন্ত্রীর শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ছাত্র পরিষদ নির্বাচনের নবনির্বাচিত সদস্যদের গতকাল শপথ বাক্য পাঠ করানো হয়। ছবিটি খুলনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে তোলা l প্রথম আলো
খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ছাত্র পরিষদ নির্বাচনের নবনির্বাচিত সদস্যদের গতকাল শপথ বাক্য পাঠ করানো হয়। ছবিটি খুলনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে তোলা l প্রথম আলো

খুলনায় মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র পরিষদ (স্টুডেন্টস কেবিনেট) নির্বাচনে নবনির্বাচিত খুদে ৯৮ প্রধানমন্ত্রী ও ৬৮৬ মন্ত্রী শপথ নিয়েছে। গতকাল রোববার সকালে খুলনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে ‘নবনির্বাচিত সদস্যদের অভিষেক ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক টি এম জাকির হোসেন শপথ পাঠ করান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চল এই অনুষ্ঠানের আয়োজন করে।
টি এম জাকির হোসেন জানান, চলতি বছরের ৩০ মার্চ উৎসবমুখর পরিবেশে খুলনা নগরের ৪টি মাদ্রাসা এবং ৯৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ‘ছাত্র পরিষদ নির্বাচন-২০১৭’ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ৭৮৪ জন কেবিনেট নির্বাচিত হয়। যার মধ্যে ৯৮ প্রধানমন্ত্রী ও ৬৮৬ মন্ত্রী।
সভাপতির বক্তব্যে টি এম জাকির হোসেন বলেন, কোমলমতি শিশু-কিশোরদের মধ্যে গণতন্ত্র চর্চার জন্য দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এই নির্বাচন চালু করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও জেলা প্রশাসক নাজমুল আহসান।