ছাত্র মৈত্রীর কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে দীর্ঘ ১৪ বছর পর ছাত্র মৈত্রীর জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার সকালে শহরের পাটবাজার এলাকায় ওর্য়াকার্স পার্টির কার্যালয়ে কর্মী-সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি শামীমা সুলতানা, দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন প্রমুখ। দুপুরে গোলাম রসুল ওরফে রানাকে সভাপতি ও গোলাম সাব্বির ড্যানিসকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।