ছাত্র মৈত্রীর কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে গতকাল শনিবার বাংলাদেশ ছাত্র মৈত্রীর উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। উপজেলা শহরের মুর্তজা মিলনায়তনে এ সম্মেলন হয়। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরীফুল আলম। সম্মেলনে ২৫ সদস্যবিশিষ্ট উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটির সভাপতি হয়েছেন শরীফুল আলম এবং পৌর কমিটির সভাপতি হয়েছেন জাহিদ হাসান। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাজী আবদুল মোত্তালেব। উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য নূর মোহাম্মদ খান, তপন কুমার রায়, ছাত্রনেতা রণজিৎ কুমার রায়, নারী নেত্রী কামরুন নাহার প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টির সৈয়দপুর শাখার সম্পাদক রুহুল আলম মাস্টার। অনুষ্ঠানের আগে শোভাযাত্রা বের করা হয়।