প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কালাম আজাদকে সভাপতি ও অর্ণব দেবনাথকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র মৈত্রীর ৬৫ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একটি সহসভাপতির পদ শূন্য রয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি বাপ্পাদিত্য বসু নতুন কমিটি ঘোষণা ও নেতাদের পরিচয় করিয়ে দেন। নবগঠিত কমিটির সভাপতি আগের কমিটির সহসভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি।