ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের ২৯তম সম্মেলন শুরু হয়েছে। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবদুল্লাহ।
সম্মেলনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধির চর্চার ক্ষেত্র। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগণতান্ত্রিক পদ্ধতি চর্চার ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে হবে। বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়গুলোকে বাণিজ্যিকীকরণের চক্রান্ত থেকে সরিয়ে আনতে হবে। গবেষণা খাতে বাজেট বাড়িয়ে প্রকৃত গবেষণাচর্চার কেন্দ্রে পরিণত করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জোবাইরের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা অশোক সাহা, মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ দাশ গুপ্ত, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জিলানী শুভ, সহসভাপতি লিটন নন্দী প্রমুখ।