ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলা থেকে বৃহস্পতিবার রাতে ছাত্রদলের নেতা মোস্তাফিজুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মোস্তাফিজুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার ভেজকী গ্রামে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ঢাকা মহানগরের কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় মহানগর জেলা ও দায়রা জজ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইশকুড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম জানান, মোস্তাফিজুর রহমান ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।