ছাত্রদল নেতাদের জামিন বাতিলের প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়েছে কমলগঞ্জ উপজেলা ছাত্রদল।

গতকাল সোমবার দুপুর ১২টায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রব্বানীর নেতৃত্বে ভানুগাছ স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভানুগাছ চৌমোহনা চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় পৌর আহ্বায়ক মামনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জলিল, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 প্রতিবাদ সভায় গোলাম রব্বানী বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আদালত থেকে মানুষ ন্যায়বিচার পায় না বললেই চলে। ছাত্রদলকে দীর্ঘদিন ধরে কোণঠাসা করার প্রচেষ্টায় লিপ্ত এই সরকার প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের জেলে রেখে নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে।

 পরে প্রতিবাদ সভা থেকে জাকির হোসেন ও গাজী মারুফের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।