রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৪টি আবাসিক হল ও চারটি অনুষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবাসিক হলের মনোনীত আহ্বায়কেরা হলেন খালেদা জিয়া হলের সাইদা ফতেমা, রোকেয়া হলের জান্নাতুল নেছা, তাপসী রাবেয়া হলের সরনীকা ইসলাম, শের-ই-বাংলা হলের আবু জাফর আল মনসুর, শহীদ জিয়াউর রহমান হলের মীর আসাদুজ্জামান, মতিহার হলের পারভেজ বিশ্বাস, শহীদ হবিবুর রহমান হলের এ বি এমদাদুল হক, শেখ মুজিবুর রহমান হলের কাজল আহমেদ, মাদার বখ্শ হলের ফরিদুল ইসলাম, শহীদ সোহরাওয়ার্দী হলের শামসুদ্দিন চৌধুরী, শহীদ শামসুজ্জোহা হলের জাকারিয়া আহমেদ, সৈয়দ আমীর আলী হলের নির্মল কুমার রায়, নবাব আব্দুল লতিফ হলের ইয়াসির আরাফাত ও শাহ্ মখদুম হলের রাশেদুল ইসলাম।
কলা অনুষদের শাহীনুর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের গোলাম কিবরিয়া, কৃষি অনুষদের সাকিল আহমেদ ও বিজ্ঞান অনুষদের আমিনুল ইসলাম আহ্বায়ক মনোনীত হয়েছেন।
ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে জানান, এখন হল ও অনুষদের আহ্বায়কদের নাম ঘোষণা করা হয়েছে। তাঁদের সঙ্গে প্রত্যেক কমিটিতে পাঁচজন করে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হবে। আর এক মাসের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।