ছাত্রদলের আহ্বায়ক কমিটি ৯ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ বছর পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গতকাল বুধবার ঘোষণা করা হয়েছে। একই দিন কলমাকান্দা ডিগ্রি কলেজে ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে শহরের ছোট বাজার এলাকায় দলীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন ওই কমিটি ঘোষণা করেন। এ সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

৫১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে জহিরুল ইসলামকে। সাতজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তাঁরা হলেন আনোয়ার হোসেন, মোবারক হোসেন, সোলায়মান হক, রকিবুল হাসান, গোলাম রসুল, কামরুল ইসলাম ও ইসতিয়াক হাসান। কলমাকান্দা ডিগ্রি কলেজ কমিটির সভাপতি করা হয়েছে নাহিদুল হককে। সাধারণ সম্পাদক হয়েছেন সিয়াম আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক হন মো. হাওয়াল মিয়া।

ছাত্রদলের জেলা কমিটির সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, সবার মতামত নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কলমাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ও কলমাকান্দা ডিগ্রি কলেজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলকে আরও সুসংগঠিত করে দ্রুত সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।