ছাত্রদলের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ইতিহাস বিভাগের ৩৭তম ব্যাচের সোহেল রানাকে সভাপতি ও একই বিভাগের ৩৮তম ব্যাচের আবদুর রহিম সৈকতকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান গত শনিবার রাতে এ কমিটি অনুমোদন করেন। এ ছাড়া কমিটিতে একজন জ্যেষ্ঠ সহসভাপতি, নয়জন সহসভাপতি, ছয়জন যুগ্ম সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। এর আগে ২০১১ সালের ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।