ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ: হাছান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রদলের কমিটি দেখে হতাশ হয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি দাবি করেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে ছাত্রলীগের নেতারাও স্থান পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় হাছান মাহমুদ এ কথা বলেন।