ছাত্রদলের দপ্তরে আবারও তালা দিল পদবঞ্চিতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের দপ্তরে তালা ঝুলিয়ে দেন সংগঠনটির পদবঞ্চিত ও ‘বিদ্রোহী’ নেতা-কর্মীরা। ছবি: ফোকাস বাংলা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের দপ্তরে তালা ঝুলিয়ে দেন সংগঠনটির পদবঞ্চিত ও ‘বিদ্রোহী’ নেতা-কর্মীরা। ছবি: ফোকাস বাংলা

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরে আবারও তালা ঝুলিয়ে দিয়েছে সংগঠনটির পদবঞ্চিত ও ‘বিদ্রোহী’ নেতা-কর্মীরা। এ অংশটি ছাত্রদলের নতুন কমিটি ভেঙে দিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে নতুন কমিটি ভেঙে
দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শতাধিক নেতা-কর্মী। একপর্যায়ে তাঁরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভবনের চতুর্থ তলায় অবস্থিত ছাত্রদলের দপ্তরে তালা ঝুলিয়ে দেন। 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ মিছিলে শতাধিক নেতা-কর্মী ছিলেন। এতে ছাত্রদলের পদবঞ্চিত নেতা তরিকুল ইসলাম, ফেরদৌস মুন্না, তরুণ দে ও রাকিবুল হাসান উপস্থিত ছিলেন। পরে তাঁরা বিএনপির কার্যালয়ের ফটকে সমাবেশ করেন। এ সময় নতুন কমিটির নেতারা ছিলেন না।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের দপ্তরে তালা ঝুলিয়ে দেন সংগঠনটির পদবঞ্চিত ও ‘বিদ্রোহী’ নেতা-কর্মীরা। ছবি: ফোকাস বাংলা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের দপ্তরে তালা ঝুলিয়ে দেন সংগঠনটির পদবঞ্চিত ও ‘বিদ্রোহী’ নেতা-কর্মীরা। ছবি: ফোকাস বাংলা


সমাবেশে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিনকে ছাত্রদলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া এবং ছাত্রদলের কমিটি ভেঙে দিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন তরিকুল ইসলাম। এ সময়ের মধ্যে দাবি না মানলে বৃহস্পতিবার নতুন করে কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।
গত ১৪ অক্টোবর ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর থেকে কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে আসছে একটি অংশ। তাঁরা এর আগেও কেন্দ্রীয় দপ্তরে তালা দিয়েছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর এবং বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সহসম্পাদকের গাড়িতে হামলাও চালিয়েছিলেন।