ছাত্রদলের পর এবার ধর্মঘটের ডাক শিবিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের মধ্যেই এবার ধর্মঘট ডেকেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেওয়া হয়।
এর আগে গত শনিবার থেকে দলীয় সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শিবিরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিবির নেতা শাহাবুদ্দিনকে ‘গুলি করে হত্যা’ ও অপর দুই শিবির নেতা মফিজুর রহমান এবং হাবিবুর রহমানকে আটক করে ‘নির্যাতনের’ প্রতিবাদে এবং জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনাসহ ছয় দফা দাবিতে বুধ ও বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটের আহ্বান করা হলো।
শনিবার থেকে ছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘটের মধ্যেও বিভিন্ন বিভাগে প্রায় স্বাভাবিকভাবেই ক্লাস চলছে