ছাত্রদলের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশের গণতন্ত্র ধ্বংসের মুখে। গণতন্ত্র রক্ষায় প্রয়োজন তারেক রহমান। তাঁকে দেশে ফিরিয়ে আনতে সব জাতীয়তাবাদী শক্তি এক হোন।’ এ আহ্বান জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার নেতাদের। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘সপ্তম কারামুক্তি দিবস’ উপলক্ষে গতকাল সকালে নগরে বিক্ষোভ করে নেতারা এ আহ্বান জানান। নগরের জিন্দাবাজার এলাকা থেকে নগর ছাত্রদলের মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিলিত হয়। মহানগর ছাত্রদলের সহসভাপতি শাহনেওয়াজ বক্তের সভাপতিত্বে শাখার সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। নগর ছাত্রদল নেতা কবির উদ্দিন, বেলায়েত হোসেন, এনামুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ছাত্রদল নেতারা বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট