প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে আজ সোমবার বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। তাতে বলা হয়, সোমবার ঢাকা মহানগরসহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। নাশকতার নয় মামলায় এ্যানি গত ২৮ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তা নাকচ করে তাঁকে জেলহাজতে পাঠান।