ছাত্রদলের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজ ও মহসীন কলেজের ছাত্রদলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, এই সরকার মামলা-হামলায় বিশ্ব চ্যাম্পিয়ন। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজউল্লাহ।